ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে বিক্রি করতে চান আসিফ মাহমুদ

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত ওই কনসার্টে সস্ত্রীক উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ ব্যাগটির দাম ৬ লাখ টাকা, আবার কেউ ৫ লাখ টাকা বলে দাবি করেন।

এদিকে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়, আলোচিত ওই ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা, ৫ বা ৬ লাখ টাকা নয়।

ব্যাগের দাম নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি আলোচিত ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।

রোববার (৯ আগস্ট) আসিফ মাহমুদ লেখেন, ‘এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।’

এরপর ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া    এনসিপি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে বিক্রি করতে চান আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬