ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। বিসিবি সূত্রে সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘদিন ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সর্বশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন অবস্থায় সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকাতেও দেখা গেছে সুজনকে। এছাড়া ক্লাব ক্রিকেটেও নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন।

সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চার জন। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা পদত্যাগ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

আপডেট সময় : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪