ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে এ পর্যন্ত দেশে এসেছে মাত্র ২৬ দশমিক ৫ মেট্রিক টন।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে কাঁচামরিচ আমদানির জন্য মোট ৫০৫টি আমদানি অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হলেও ৩ আগস্ট পর্যন্ত প্রকৃত আমদানির পরিমাণ ছিল মাত্র ২৬ দশমিক ৫ মেট্রিক টন।

এ সময় তিনি আরও জানান, একই অর্থবছরে টমেটো আমদানির জন্য ৮৫টি আইপি ইস্যু করা হয়েছে। এসব অনুমতিপত্রের আওতায় ৬০ হাজার ২৯০ মেট্রিক টন টমেটো আমদানির সুযোগ রয়েছে। তবে ৩ আগস্ট পর্যন্ত দেশে আমদানি হয়েছে ২৩৫ দশমিক ২০৪ মেট্রিক টন টমেটো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন

আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬