ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাত্রদলের শুভেচ্ছা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে মুয়াজ মাহমুদ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এছাড়া, চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সেসময় হাফেজ মুয়াজ ১৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন। এভাবেই বাংলাদেশি হাফেজরা বারবারই বৈশ্বিক পরিসরে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করেছে। মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক শুভেচ্ছা বার্তায় হাফেজ মুয়াজ মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মুয়াজ মাহমুদের প্রতিভার যথাযথ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাত্রদলের শুভেচ্ছা

আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪