ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙচুর-আগুন দেওয়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনেই আগামীকালের (শনিবার) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন।এর আগে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জিএম কাদের বলেন, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকালই (শনিবার) সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমি কারো নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনো সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাতীয় পার্টি ধ্বংস হলে সেই ভোটের বেশিরভাগ যাবে বিএনপির পকেটে। কিছু পাবে জামায়াত।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ পার্টির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে (২ নভেম্বর) শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি।দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ভাঙচুর-আগুন দেওয়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

আপডেট সময় : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪