ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশিবাজার জামে মসজিদে অবৈধ দখলদারদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

রাজধানীর বকশিবাজার জামে মসজিদে অবৈধ দখলদারদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মুসল্লীরা।

শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজের পর চকবাজার শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সাধারণ মুসল্লী ও মসজিদ পুনঃনির্মাণ কমিটির সদস্যরা।

এসময় মুসল্লীরা বলেন, বিগত দুই থেকে তিন বছর যাবত কিছু সন্ত্রাসী বকশিবাজার জামে মসজিদের জায়গা দখল করে রেখেছে, এবং মসজিদের খতিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আওয়ামী লীগের একটা অংশ বানিয়েছে আমরা এর প্রতিবাদ করছি, আইনিভাবে আমরা এর ব্যবস্থা নেব। আমরা কোন অন্যায় ভাবে মসজিদের জায়গা দখল করতে দেব না, মসজিদ রক্ষা করতে  আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিতে রাজি আছি।

এ সময় মুসল্লিরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, যদি ২৪ ঘন্টার মধ্যে মসজিদের জায়গা দখল মুক্ত করে দেওয়া না হয় তাহলে এলাকাবাসী ও মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে মসজিদের জায়গায় নির্মাণ করা টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বকশিবাজার জামে মসজিদে অবৈধ দখলদারদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪