গতকাল শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিষয়ক সংস্থা ইউএসসিআইএস (USCIS) এক নীতিগত স্মারকে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউএসসিআইএস-এর অভিভাবক প্রতিষ্ঠান মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার বিদ্যমান ‘ফাঁকফোকর’ বন্ধ করা এবং বৈধ আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিতে সংস্থার সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশেষ ও অতি জরুরি পরিস্থিতিতে কোনো ব্যতিক্রমী ছাড় দেওয়া হবে কি না, তা আবেদনকারীর অবস্থা (কেস) বিবেচনা করে নির্ধারণ করা হবে।
এদিকে ওয়াশিংটনের এমন আকস্মিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠন। শরণার্থী ও অভিবাসীদের অধিকার রক্ষায় কর্মরত সংস্থা ‘এইচআইএএস’ (HIAS) আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই কঠোর নিয়মের কারণে মানবপাচারের শিকার ব্যক্তি, পারিবারিক নির্যাতনের শিকার নারী এবং ঝুঁকিতে থাকা শিশুরা চরম বিপদে পড়বেন। কারণ, অনেককেই হয়তো জীবন বাঁচাতে যে দেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল, বাধ্য হয়ে আবারও সেখানেই ফিরে যেতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক 





































