ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাত হাজারের বেশি ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এসব ভিসা বাতিলের পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদের সরকারি পরিষেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, মন্ত্রণালয় জানিয়েছে, পর্যবেক্ষণ দল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখেছে। এদের মধ্যে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি মামলায় আইন লঙ্ঘন শনাক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ চাকরির সুযোগ খুঁজে পেতে সহায়তার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।

সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩৫২২টি আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচারের দায়ে সোশ্যাল মিডিয়ার ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন করেছে বলেও জানানো হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত হাজারের বেশি ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬