ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খাইবার পাখতুনখোয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ পোস্টে গাড়িবোমা হামলার পর তীব্র বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। খবর বার্তাসংস্থা রয়টার্স ও এপির।

শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এপি’কে জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়।

এর কিছুক্ষণ পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের বেসামরিক এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, এখনো অভিযান চলছে এবং তা শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যাবে।

পুলিশ সূত্র আরও জানিয়েছে, হামলাকারীরা এ হামলায় ড্রোনও ব্যবহার করেছে।

ঘটনার পর উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ও সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাইবার পাখতুনখোয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩

আপডেট সময় : ১২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬