ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে ইসলামী ছাত্র শিবির অন্যদের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।

রোববার (১০ মে) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ছাত্রলদল সভাপতি বলেন, বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

ওই পোস্টে তিনি আরও লেখেন, নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, “শিবির কখনো গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনো ছিল না।” সেদিন খুব বেশি দূরে নয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

আপডেট সময় : ১১:৫৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬