ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার বেইজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বুধবারের বৈঠকে ওয়াং ই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ এবং এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বেইজিংয়ের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে চীনের এই কঠোর অবস্থানের জন্য ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ ও ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বেইজিং সবসময়ই তেহরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকবে। ইরানের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, তেহরান কেবল একটি ‘ন্যায্য চুক্তি’ মেনে নিতে প্রস্তুত।

এদিকে, তেহরানের ওপর সামরিক অভিযানের ‘আক্রমণাত্মক পর্যায়’ শেষ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘটনাকে ‘আত্মরক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে কংগ্রেসকে জানিয়েছেন যে ‘অপারেশন এপিক ফিউরি’র মূল অভিযানিক পর্ব সমাপ্ত হয়েছে।

সূত্র: এমএএ

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

আপডেট সময় : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬