দেশব্যাপী ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের পর ১৩ জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে। এরপর ধারাবাহিকভাবে ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেট বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে ১১ দলীয় ঐক্য জোটের অংশগ্রহণে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।
চেতনায়২৪ ডেস্ক : 




































