ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে, যা কালবৈশাখী ঝড়ের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে।

এ পরিস্থিতিতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬