ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একজনের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর দ্রুতগতির একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে।

নিহিত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তবে আহত অন্য ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একজনের

আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬