ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

আজ (শনিবার) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, আমি আজকে এ সমাবেশ থেকে বলতে চাই ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল তা এ সরকার বাস্তবায়নে গড়িমসি দেখাচ্ছে। গণভোটের রায় সকল দাঁড়ি-কমা ঠিক রেখেই বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান আমার ছেলেসহ হাজারও শহীদের জীবন কেড়ে নিয়েছে, যে সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যে সংবিধান আপনার আমরা ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান দেখতে চাই যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। যেই সংবিধানের জন্য আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না, আমরা সেই সংবিধান চাই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনিও তো মজলুম ছিলেন৷ আপনার মা বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। সুতরাং সংবিধানের জন্য মানুষ নয় মানুষের জন্য সংবিধান। তাই অনতিবিলম্বে গণভোটের রায়ের বাস্তব রূপ দেন।

জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো প্রকার দাঁড়ি-কমা-সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন— জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি’

আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬