ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

একদিনে গলা কেটে ৭ খুন ও চট্টগ্রামের সংঘর্ষ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
নওগাঁ ও চট্টগ্রামে গলা কেটে ৭ খুনের ঘটনায় সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের সমালোচনা করেন।

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাঠাকের জন্য হুবহু তুলে দেওয়া হলো:
গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।

দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এসময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছেন?

চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা কারো জন্যই কল্যাণকর নয়।

যাদেরকে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে গলা কেটে ৭ খুন ও চট্টগ্রামের সংঘর্ষ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬