ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সে সময়ে একটা দানব ছিল—মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

এবারের ব্যালন ডি’র নিয়ে বেশ কয়েকদফা আলোচনা-সমালোচনা আর বিতর্কের ঝড় বয়ে গেলো। বেশিরভাগ ফুটবল সমর্থকই ধরেই নিয়েছিলেন যে এবারের ট্রফিটা পাবেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ উইঙ্গার এ পুরস্কার পাননি, পেয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। আর এবারই প্রথম ব্যালন ডি’র এর জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি।

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে ব্যালন ডি’র কে একপ্রকার নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন মেসি-রোনালদো। এই সময়ে এ দুজনই ভাগাভাগি করে জিতেছেন এ পুরস্কার। এ প্রসঙ্গেই কথা বলেছেন পেপ গার্দিওলা।

মেসি-রোনালদোর কারণেই জাভি-ইনিয়েস্তারা এ পুরস্কার পাননি বলেই মনে করেন সাবেক এই বার্সেলোনা কোচ। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো দানব ছিল আর মেসি দানবের বাবা। গত ১৫-২০ বছরে দুজনেই অবিশ্বাস্য খেলেছে। হয়তো তখন জাভি-ইনিয়েস্তাও ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। তাই আমার মনে হয় বিশ্বব্যাপী স্প্যানিশ ফুটবলের যা পাওয়ার ছিল, গতকাল (পরশু) সেটাই পেয়েছে রদ্রি।’

রোনালদোই কেবল মেসিকে হারাতে পেরেছেন জানিয়ে গার্দিওলা আরও বলেন, ‘সে সময়ে মনে আছে বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা তিনজন খেলোয়াড় ব্যালন ডি’অর জয়ের জন্য মনোনীত হয়েছিল। জাভি ও ইনিয়েস্তা জিততে পারেনি; কারণ, সে সময়ে একটা দানব ছিল—মেসি। ক্রিস্টিয়ানো ছাড়া কেউ তাকে হারাতে পারেনি।

গার্দিওলা আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে আলাদা সব কোচ ও অবিশ্বাস্য খেলোয়াড়দের নিয়ে গত দশকে স্প্যানিশ ফুটবল অবিশ্বাস্য কাজ করেছে। বিশ্বকাপ জিতেছে, ইউরোও জিতেছে কিন্তু কখনো এই ট্রফি (ব্যালন ডি’অর) জিততে পারেনি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সে সময়ে একটা দানব ছিল—মেসি

আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪