ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফের পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ, মন্ত্রণালয়ে চিঠি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নির্ধারিত পুলিশের নতুন ইউনিফর্মের রং নিয়ে সমালোচনার জেরে আবারও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেন সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান। চিঠির বিষয় ছিল—বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন।

চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যমান ইউনিফর্মে শার্টের রং Deep Grey TC (Plain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill, আর মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্ট Light Olive TC (Plain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill ছিল। পরবর্তীতে এগুলো পরিবর্তন করে শার্ট Iron TC (Plain Fabric) ও প্যান্ট Coffee (Shale) TC Twill Fabric নির্ধারণ করা হলে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এতে বলা হয়, ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ায় বিভিন্ন নমুনা ও রং পর্যালোচনা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে নতুন রং প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং Light Olive TC (Plain Fabric) রাখা হবে। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ব্যতীত অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে Deep Blue TC (Plain Fabric)। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হবে TC Twill Khaki।

এই পরিবর্তন কার্যকর করতে Police Dress Rules, 2025-এর একাধিক ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে Rule 4-এর sub-rule (5), (6), (7), (8) এবং Rule 7-এর sub-rule (2) ও (3)-এর সংশ্লিষ্ট উপধারাগুলো।

চিঠিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ একটি খসড়া প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা জারির জন্য অনুমোদন চাওয়া হয়েছে।

এছাড়া উল্লেখ করা হয়েছে, প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয়ে থাকে, ফলে এই রং পরিবর্তনের কারণে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ, মন্ত্রণালয়ে চিঠি

আপডেট সময় : ১২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬