ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন জিএম কাদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রতিদিনের এক টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে।” শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কি না এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন জিএম কাদের

আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬