ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে শিক্ষা ও সামাজিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের পাশাপাশি উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে চার্লস জে. হার্ডার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ‘স্কুল মিল’, শিশুদের স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে আরও বিস্তৃতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সারাদেশে ‘মিড ডে মিল’ চালু, প্রতিটি শিশুকে ইউনিফর্ম প্রদান এবং খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের লক্ষ্য শিক্ষার আধুনিকায়ন, কারিগরি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি এবং শিক্ষাকে আনন্দময় করে তোলা। এ লক্ষ্যে বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান। পাশাপাশি দেশের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। শিক্ষা ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদও জানান মন্ত্রী।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬