ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৯ সেনা আহত ও একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে আজ রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এ দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর চলে আসে। এর সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। সেখানে হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল।

এই বোমার বিস্ফোরণে পোরাত প্রাণ হারান। তিনি ও অন্যান্যরা সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি আঘাত পেয়েছেন। আর বাকি চারজন সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের পরিবারকে অবহিত করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কেন এ ঘটনা ঘটল সেটি তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।

আগে থেকেই পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬