ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-তুরস্ক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মতবিনিময় করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।

অন্যদিকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি বাংলাদেশে অর্থনৈতিক অংশীদারত্ব, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসাও করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

কর্ডিয়াল ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয় এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-তুরস্ক

আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬