ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না: বাগাই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনার কোনো ভিত্তি নেই। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।’

বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান ‘কখনো বিবেচনাই করেনি’। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি।

এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে ২ হাজার কোটি ডলারের একটি চুক্তির কথাও ভাবছে।

দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: ইনি্ডয়া টুডে

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না: বাগাই

আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬