ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন—বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডিসিতে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে আইএমএফ এর সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়।  ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণের অর্থ ছাড় করেছে আইএমএফ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী

আপডেট সময় : ১২:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬