ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না ইহুদিরা

ইসরায়েলের গণমাধ্যম এই সত্যতা স্বীকার করেছে যে, ইসরায়েলি জনগণের দৃষ্টিতে সেখানে আর নিরাপত্তা নেই এবং ইসরায়েল পতনের মুখে ও অবক্ষয়ের পথে রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলি টিভি চ্যানেল-ফিফটিন এর বরাতে পার্সটুডে এ তথ্য জানায়।

ইসরায়েলি টিভি চ্যানেল-ফিফটিন জানিয়েছে, যারা ইসরায়েল ছেড়ে যাচ্ছে, তারা আর লজ্জা পাচ্ছে না বরং এই সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে ইসরায়েল ত্যাগ নিয়ে নানা পোস্টে। সেখানকার মানুষ লিখছে, ‘শিগগিরই আমরা এখানে থাকব না, আমাদের থামানোর চেষ্টা করবেন না, চলে যাওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে।’

ইসরায়েলে বসবাসকারীরা আরও বলছে, নিরাপত্তা, অর্থনীতি এবং মানসিক দিক থেকে পরিস্থিতি সত্যিই কঠিন হয়ে গেছে। মানুষ আর ত্যাগ স্বীকার করতে রাজি নয়, কারণ তারা আর বিশ্বাস করে না যে, তারা ভালো কিছুর জন্য ত্যাগ করছে।

টিভি চ্যানেলটির মতে, অধিকাংশ ইসরায়েলি আর ইসরায়েলকে নিজেদের মাতৃভূমি বা জাতীয় আবাস হিসেবে বেছে নিচ্ছে না; মানুষ এখানে বসবাসের চেয়ে এখান থেকে পালিয়ে যেতে বেশি পছন্দ করছে। পরিস্থিতি মোটেও ভালো নয়; আমরা একটি অভ্যন্তরীণ ও সামাজিক ভাঙনের সাক্ষী হচ্ছি।

সূত্র: পার্সটুডে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না ইহুদিরা

আপডেট সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬