ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতীয় ভিসা প্রায় বন্ধ রয়েছে অনেক দিন ধরে। তবে ভারত আস্তে আস্তে ভিসা প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই দেশটি বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফর করে এসেছেন।

সফরে ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।

শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।

উপদেষ্টা বলেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

পাইপলাইনে জ্বালানি আসায় ভারতকে বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আগামী সপ্তাহে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত

আপডেট সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬