ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত বছরের তুলনায় এবার হজের খরচ কমছে: ধর্ম উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।ধর্ম উপদেষ্টা বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে।

তিনি বলেন, সরকারের টাকায় বিনামূল্যে কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গত বছরের তুলনায় এবার হজের খরচ কমছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪