ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই : উপদেষ্টা নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। মৃত্যুর জন্য তখনো প্রস্তুত ছিলাম, এখনো আছি।মঙ্গলবার (২৯ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট নিহত নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনায় সচিবালয়ে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের স্বৈরাতন্ত্রকে উচ্ছেদ করা হলো। অথচ এ কথার পরিবর্তে অনেকেই প্রশ্ন তুলছেন যে, কেন অযথা হতাহত হতে রাস্তায় নামা হলো।’

তিনি আরও বলেন, দেশে এত মানুষ থাকা সত্ত্বেও অভ্যুত্থানে শহীদ ও আহতদের দায়িত্ব না নিলে এটা অন্যায়। এবং তাইই হচ্ছে। এখনো হাসপাতালগুলোতে অনেক আহত কাতরাচ্ছেন। সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে উপদেষ্টা নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের যেসব পদোন্নতি হয়েছে, তার জন্য কোনো সচিব বা উপদেষ্টার কৃতিত্ব নেই। বরং পদোন্নতি হয়েছে অভ্যুত্থানের প্রাণ বিনিময়ের কারণে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই : উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪