ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনা : চসিকের সঙ্গে নেদারল্যান্ডস প্রতিনিধিদের আলোচনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) চসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ড্রেনেজ ম্যানেজমেন্ট প্রজেক্টের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় নেদারল্যান্ডসভিত্তিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সুইপস্মার্ট ও সিডিআর ইন্টারন্যাশনালের কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। তারা প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন এবং চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

চসিকের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। তারা উপস্থাপিত গবেষণার প্রশংসা করে জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে।

বৈঠকে বর্জ্য পৃথকীকরণ, ড্রেনেজ ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির প্রয়োগ এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল ব্যবহারের বিষয়েও মতবিনিময় হয়।

চসিক জানিয়েছে, নেদারল্যান্ডসের পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমি নিশ্চিতের বিষয়েও ইতিবাচক অগ্রগতি রয়েছে বলে জানানো হয়।

সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল হালিশহর ল্যান্ডফিল এবং চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।

চসিকের পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বর্জ্য ব্যবস্থাপনা : চসিকের সঙ্গে নেদারল্যান্ডস প্রতিনিধিদের আলোচনা

আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬