ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারত থেকে আরও বেশি ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের মধ্যে যদি পজেটিভ সম্পর্ক থাকে তাহলে অনেক কিছুর সমাধান হবে। আর এ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তবে শেখ হাসিনার সঙ্গে ভারতে যে সম্পর্ক ছিল সে রকম আর হবে না। সম্পর্ক হবে দুই দেশের মানুষের মধ্যে।’

জ্বালানি সংকট সমাধানে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল আনা যায় কি না সে বিষয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার সকালে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের পর হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির জানান, আগামীকাল মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন তিনি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তারা ওসেন সামিটে অংশ নেবেন। এরপর দেশটির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গও বৈঠক হতে পারে। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে।

আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

‘ভারত থেকে আরও বেশি ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে’

আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬