ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পারস্য উপসাগরে গড়ে ওঠা নতুন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সতর্ক করেছে তারা।

রয়টার্স জানিয়েছে এ খবর। এ ছাড়া হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল হরমুজ প্রণালি খোলা হবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের দপ্তর।

এর আগে, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রণালিটি দ্রুত খুলে না দিলে তেহরানকে গুঁড়িয়ে দেয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি পরিবহনের ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬