ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

‎রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

‎শনিবার (৪ এপ্রিল) সকালে দক্ষিণ বনশ্রীর ডি ব্লকের ৪ তলা ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠাচ্ছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আওলাদ জানান, ‘নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো তার নামপরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ হাসপাতালে পাঠানোর কাজ চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬