ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে ২ প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, আজ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটি থেকে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করে। পরে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবু হাসান ভ্রাম্যমা আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুইটির মালিকদেরকে সর্বমোট ২ হাজার টাকা অর্থদণ্ড ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা দেন। জ্বালানি সংকট নিরসনে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আগারগাঁওয়ে ২ প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ

আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬