ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে দেশে সরকারি চাকরিতে বর্তমানে সাড়ে চার লাখের বেশি অর্থাৎ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। 

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

২০২৪ সালে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্ট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী।

প্রতিমন্ত্রী আব্দুল বারীর দেওয়া তথ্যানুযায়ী, প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।

এছাড়া তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন কর্মরত এবং এই শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। অন্যান্য ক্যাটাগরিতে ৭ হাজার ৯৮০ জন কর্মরত এবং ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এর বাইরেও অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরা বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারি বেতন স্কেল অনুসরণ করেন না।

পরবর্তীতে সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম এই বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের সময়সীমা সম্পর্কে জানতে চান।

এর জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া এবং নির্দিষ্ট নিয়ম মেনেই এই পদগুলো পূরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য

আপডেট সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬