ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত-সড়ক দখলমুক্তে আজ থেকে ডিএমপির অভিযান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

জনদুর্ভোগ লাঘব ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে ডিএমপি। আজ বুধবার (১ এপ্রিল) থেকে এই কঠোর অভিযান শুরু হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই মূলত এই পদক্ষেপ।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, এই অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়, বরং সেই সব সামর্থ্যবান ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা সড়কের ওপর রেস্টুরেন্টের কিচেন বা স্থায়ী স্থাপনা বানিয়ে জনপথ আটকে রেখেছেন।

তিনি বলেন, আমরা জনগণের রাস্তা ফিরিয়ে দিতে বুধবার থেকে মাঠে নামছি।

এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় খাবার রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের কার্যক্রম ফুটপাত ও মূল সড়কে সম্প্রসারণ করেছে। রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্র রাস্তার ওপর রাখার ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করে। এতে পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করায় একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে কৃত্রিম যানজট।

ডিএমপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তাঁদের অনতিবিলম্বে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় বুধবার থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

ফুটপাত-সড়ক দখলমুক্তে আজ থেকে ডিএমপির অভিযান

আপডেট সময় : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬