ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে গভীর রাতে ভবনে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার (১ এপ্রিল) ভোর পৌনে ছয়টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত পৌনে ৩টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরো দুটি ইউনিট যুক্ত হয়। চার ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বংশালে গভীর রাতে ভবনে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬