ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

অন্যান্য দিনের মতো ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ করেছেন উল্টোটা। সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।

ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে নিজ দফতরে যান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর এমন কাজে সচিবালয়ের অনেকে অবাক হয়ে যান। তারেক রহমান পায়ে হেঁটে দফতরগুলো পরিদর্শন করেন।

জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬