ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল পণ্ড হলে চ্যাম্পিয়ন যে দল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ভারত এবং এবার তারা শিরোপা ধরে রেখে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার পর ভারতই তৃতীয় দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের তিনটি ম্যাচে এখনো ভারতের বিপক্ষে হারেনি নিউজিল্যান্ড।

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে

ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডেও রাখা হয়েছে। ম্যাচের নির্ধারিত দিনে ফল না হলে পরের দিন সেই জায়গা থেকেই খেলা আবার শুরু করা হবে। তবে স্বস্তির খবর হলো, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই পুরো ম্যাচ নির্বিঘ্নে হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে আবহাওয়া নিয়ে যখন একেবারের শতভাগ নিশ্চিত হয়ে কিছুই বলা যায় না, তাই বৃষতির বাগড়া দেওয়ার হিসাব-নিকাশটাও আগে থেকেই করে নিতে হচ্ছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় এবং কোনো ফল বের করা সম্ভব না হয়, তাহলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এটি সেমিফাইনাল বা গ্রুপ পর্বের নিয়মের থেকে আলাদা। ওই পর্যায়ে ম্যাচ পরিত্যক্ত হলে টেবিলে এগিয়ে থাকা দল বা গ্রুপ ম্যাচে জয়ী দল পরের রাউন্ডে ওঠে। কিন্তু ফাইনালে সেই নিয়ম প্রযোজ্য নয়।চ

ম্যাচ টাই হলে কী হবে

যদি নির্ধারিত ওভারের শেষে ম্যাচ টাই হয়, তাহলে সুপার ওভার খেলা হবে। আগে নিয়ম ছিল, একটি সুপার ওভার হওয়ার পরও যদি টাই থাকে, তাহলে যে দল বেশি বাউন্ডারি মেরেছে তাদের জয়ী ঘোষণা করা হতো। কিন্তু ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের বিতর্কের পর সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না একটি দল স্পষ্টভাবে জয় পায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল পণ্ড হলে চ্যাম্পিয়ন যে দল

আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬