ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল থেকে ইসরায়েলে আবারও ইরানের হামলা

দফায় দফায় ইরানের হামলা চলছে ইসরায়েলে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (মার্চ) সকাল ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে।

এর আগে অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

ইরানের পাশপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

এদিকে, ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার (৪ মার্চ) এ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সকাল থেকে ইসরায়েলে আবারও ইরানের হামলা

আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬