ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের প্রভাবে ভারতে আটকা পড়ল জিম্বাবুয়ে দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

রোববার দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলে জিম্বাবুয়ে। সোমবার ভোর সাড়ে চারটায় দেশের পথে রওনা হওয়ার কথা থাকলেও ভারতে আটকা পড়েছে দলটি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেক স্থানে আকাশপথ বন্ধ রয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে সিকান্দার রাজার দল।

এর আগে, শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে কলম্বো থেকে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

যুদ্ধের প্রভাবে ভারতে আটকা পড়ল জিম্বাবুয়ে দল

আপডেট সময় : ০৪:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬