ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) এবং এনডিসি ও এমআইএসটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বে এই পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

রদবদলের আদেশ অনুযায়ী, সেনাবাহিনীর বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান-কে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে, এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক-কে নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদেও পরিবর্তন এসেছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ-কে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান-কে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট করা হয়েছে।

এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ-কে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান-কে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে লগ এরিয়ার জিওসি পদে থাকা মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক নিয়মেই অবসরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) সিজিএস, পিএসও এবং ডিজিএফআই প্রধানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হয়েছিল। সেই রদবদলের রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কিউএমজি এবং এজি-র মতো শীর্ষস্থানীয় পদগুলোতে নতুন নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড কাঠামোয় বড় ধরনের পুনর্গঠন সম্পন্ন করল সরকার।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল।

আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬