ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

‎রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎নিহত জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয় তলা বাসা থেকে ওই নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

ভাটারা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬