ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বর্বর ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন মোদির

  • আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিমতীরে গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের প্রতি মায়া কান্না কাদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বর্বরতার পরও দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মোদি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলি সেনারা গাজায় দুই বছরের বেশি সময় নির্বিচার হামলা চালিয়েছে।

মোদি হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ফিলিস্তিনি সাধারণ মানুষের ওপর চালানো ইসরায়েলি গণহত্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে ইসরায়েলে গেছেন মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে যান। সেখানে বক্তব্য দেন তিনি।

ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, ৭ই অক্টোবর হামাসের সেই ‘বর্বরোচিত সন্ত্রাসী’ হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।

এছাড়া ইসরায়েলি সংসদে দাঁড়িয়ে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। কিন্তু একটি বারের জন্যও ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে মুখ খোলেননি।

মোদি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সব দেশের সম্মিলিত প্রচেষ্টা। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি।

ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি। এর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় নিজের সমর্থন ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্বর ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন মোদির

আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬