ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসফেরতদের দেওয়া ঋণের পরিমাণ বাড়ানোর চিন্তা সরকারের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসফেরতদের দেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য যে ঋণ দেওয়া হয় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘বিদেশফেরতদের তিন লাখ টাকা করে লোন (ঋণ) দেওয়া হয়। এটি আরেকটু বাড়ানো যায় কি না আমরা চিন্তা করছি।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রবাসী কর্মীদের মরদেহ বহনের জন্য দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী নুর বলেন, ‘লাশ পৌঁছে দেওয়ার জন্য আগে তিনটি ফ্রিজিং গাড়ি ছিল, যেগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে যায়। আজ আরও দুটি গাড়ি নতুন অ্যাড (যুক্ত) করা হয়েছে।’

প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ

এসময় বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের সাধারণ যে দাবিদাওয়াগুলো আছে, বিশেষ করে তাঁদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা।

‘এটা আগে বোধ হয় ছিল, মাঝখানে বন্ধ হয়েছে। আমরা আলাপ করছি যে এটা বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা’, যোগ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রবাসফেরতদের দেওয়া ঋণের পরিমাণ বাড়ানোর চিন্তা সরকারের

আপডেট সময় : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬