ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত ‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ নারী সাহাবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বিদ্যুৎ বিলের টাকা লুটপাট করছেন কুরুম, শেল্টার দিচ্ছে কারা? ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে
৭০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে এক তরুণীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষাপটে এক গণমাধ্যমকর্মী নবদম্পতির সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারে ওই ব্যক্তি দাবি করেন, তাদের বিয়ে একই সঙ্গে প্রেম ও পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, ‘এটি আমাদের প্রেমের বিয়েও, আবার পারিবারিক বিয়েও। আমরা আগে একে অপরকে পছন্দ করেছি, ভালোবেসেছি—পরে নিকাহ সম্পন্ন হয়েছে।’

পাশে থাকা তার স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, দুজনের সম্মতি ও পরিবারের জানাশোনার মধ্য দিয়েই বিয়ে হয়েছে।

বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবে বর বলেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। এতে দোষের কী আছে?’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। অথচ যারা সমালোচনা করছেন, তাদের অনেকে সম্পর্ক করেন কিন্তু বিয়ে করেন না—প্রতারণা করেন।’

স্ত্রীও বলেন, আন্তরিক ভালোবাসা থাকলে বয়স বাধা হওয়া উচিত নয়। সৎ উদ্দেশ্য থাকলে বিয়ে বিলম্ব করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ বৈধ বিয়ের পক্ষে অবস্থান নিয়ে সমর্থন জানাচ্ছেন। বিষয়টি নিয়ে অনলাইন জুড়ে বিতর্ক এখনো চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

আপডেট সময় : ০৪:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬