ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের অভিযানে মিলেছে সত্যতা ভুয়া ডিগ্রি দেখিয়ে হাসপাতাল ডাক্তারের প্রতারণা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডা. মিজানুর রহমান নামের একজনের বিরুদ্ধে পিজিটি ও সিসিডির ভুয়া ডিগ্রি দেখিয়ে রোগীর সঙ্গে প্রতারণা করার প্রমাণ মিলেছে।

কোনো স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন (ব্রেন), ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা অফিস থেকে এক এনফোর্সমেন্ট অভিযানে এমন সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি বাণিজ্য এবং চিকিৎসা সেবা নিতে আসা  রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ডা. মিজানুর রহমানের পিজিটি ও সিসিডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তার প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে ওই ডিগ্রিগুলো ব্যবহার করার সত্যতা পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই ডাক্তারের স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন (ব্রেন), ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্র প্রদর্শন কিংবা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অভিযানকালে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম।

সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দুদকের অভিযানে মিলেছে সত্যতা ভুয়া ডিগ্রি দেখিয়ে হাসপাতাল ডাক্তারের প্রতারণা

আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬