ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না। একইসঙ্গে মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে এ কথা জানান তিনি।

এসময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ববি হাজ্জাজ আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬