ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ডা. শফিকের শোক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুজন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিহত সেনা কর্মকর্তার ছবি পোস্ট করে এই শোক জানান তিনি।

পোস্টে শফিকুর রহমান লিখেছেন, ‘ময়মনসিংহের ফুলপুর এলাকায় সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং বাসচালক আব্দুল বাসেতের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

তিনি লিখেছেন, ‘প্রিয় দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

শফিকুর রহমান আরও লিখেছেন, ‘আমি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও বাসচালক আব্দুল বাসেত। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আরও ৮ জন গুরুতর আহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ডা. শফিকের শোক

আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬