ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজেকে জনগণের কামলা হিসেবে আখ্যায়িত করলেন ধর্ম মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রীর আগে ‘মাননীয়’ যোগ করে বললে তার খারাপ লাগে বলেও জানালেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথার সূত্র ধরে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতা ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বাড়ি কুমিল্লাতে। এদিন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তাকে ‘মাননীয় মন্ত্রী’ বলে সম্মোধন করে নানা প্রশ্ন করেন।

সেই সূত্র ধরে কুমিল্লার আঞ্চলিক ভাষায় ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে। কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন জনগণের কামলা হিসেবে, তাদের কাজ করার জন্য।’

ধর্মমন্ত্রী হিসেবে বুধবার ছিল শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রথম দিন। প্রথম দিনেই তাকে সভাপতিত্ব করতে হয়েছে চাঁদ দেখা কমিটিতে। সেই কমিটির সভা শেষেই ঘোষণা আসে বাংলাদেশে রমজান মাস শুরুর।

এ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে একটা আহ্বান আমি দেশবাসীর কাছে করতে চাই। ভাই ও বোনেরা, এই রমজান মাসে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।’

কুমিল্লার ছয়বারের সংসদ সদস্য কায়কোবাদ দায়িত্ব পালনের প্রথম দিনে মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলেন। দিনের শেষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

‘আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে’

আপডেট সময় : ১১:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬