ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমীর খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ আর চব্বিশ পরস্পরবিরোধী কিছু না বলে মন্তব্য করেছেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী হিসেবে শপথের পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার পর এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, গত ২০ বছরও অনেক কষ্ট করে, বাধা-বিপত্তি উপেক্ষা করে স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে এবার তা পোহাতে হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থান গণতন্ত্র ফিরিয়ে আনার ‘অর্ডার’ বলে উল্লেখ করেছেন তিনি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ। এটাতো একটার সাথে একটা পরস্পরবিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের জন্মের যুদ্ধ আর চব্বিশ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে। দুইটাকে রেসপেক্ট করতে হবে।

মুক্তিযুদ্ধের বিনিময়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে অনেক সমস্যা অতিক্রম করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকেতো বাদ দেওয়া যাবে না।

গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে তাদের মধ্যে বিএনপি একমাত্র দল বলে দাবি করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমীর খসরু

আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬